1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে – চীফ হুইপ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৫৪৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশে উন্নয়ন কাজ সম্পাদন হচ্ছে। আগামীতে আমাদের আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়নের কাজ চলমান রাখতে পারবো।

শুক্রবার(৭ জুলাই) উপজেলার বাহাদুরপুর এলাকায় শিবচর পৌরসভা হইতে শিবচর রেলস্টেশন সড়কে ২৫শ মিটার চেইনেজে ২শ৪৫ মিটার পিএসসি প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হাতিরঝিলের আদলে দাদাভাই সেতু উদ্বোধন শেষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো দেশের জনগণ আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সরকার সক্ষম হবে।’

তিনি আরও বলেন,’শীঘ্রই রেল চালু হচ্ছে। শিবচর থেকে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঢাকা যাওয়া-আসা করা যাবে। শিবচরে থেকেই ঢাকায় গিয়ে অফিস করতে পারবে এ এলাকার মানুষ। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঢাকায় গিয়ে ক্লাশ করে আবার বাড়ি ফিরতে পারবে।’

মাদারীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ আলী খানের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাহাদুপুরের পীর আলহাজ্ব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা,,শিবচর উপজেলা প্রকৌশলী কেএম রেজাউল করিম,শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, উপজেলার বাহাদুরপুর এলাকায় শিবচর পৌরসভা হতে শিবচর রেলস্টেশন সড়কে ২ হাজার ৫শত মিটার চেইনেজে ২শত ৪৫মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩ মিটার প্রস্থে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে হাতিরঝিলের সেতুর আদলে একটি সেতু। যার নামকরণ করা হয় ‘দাদা ভাই’ সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেতুটির নির্মান কাজ করে
মেসার্স হামিম ইন্টারন্যাশনাল এন্ড হাবিবা কনষ্ট্রাকশন। সেতুটির ফলে পৌর এলাকা থেকে সহজেই রেল স্টেশন এবং এক্সপ্রেসওয়ের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!