1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচর ব্যাংকার্স ক্লাবের আহবায়ক রাশেদ, সদস্য সচিব অশিউর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১১.৫৫ পিএম
  • ১৫৫২ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট:

মাদারীপুর জেলার শিবচরে সকল ব্যাংকারদের জন্য ‘শিবচর ব্যাংকার্স ক্লাব’ এর যাত্রা শুরু হয়েছে। এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদ খানকে আহবায়ক ও সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজার অশিউর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

মঙ্গলবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থাপকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার মাধ্যমে এই সংগঠনের শুভ সূচনা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক আইরিন সুলতানা, মধুমতি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক লাইছুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি’র শেখ ফিরোজ, ন্যাশনাল ব্যাংক পিএলসি ব্যবস্থাপক মোঃ নাসিম মোর্শেদ ও
ব্রাক ব্যাংক পিএলসি’র রকিবুল হাসান। কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিবচরের সকল ব‍্যাংকারদের এক ছাতার নিচে নিয়ে আশা। এখানে যেমন শিবচরের সকল কৃতি সন্তানদের স্বাগত জানানো হবে তেমনি চাকরির সুবাদে শিবচরে অবস্থানরত অন‍্য এলাকার ভাই বোনদেরও স্বাগত জানানো হবে। এটা হবে নবীন প্রবীণ( চাকুরীরত ও অবসরপ্রাপ্ত ) ব‍্যাংকারদের মিলন স্থল। এটার একটি ফেইসবুক গ্রুপও খোলা হবে যেখানে ব‍্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ রিলেটেড সকল আপডেট শেয়ার করা যাবে। নিজেদের মধ্যে সকল ধরনের ব‍্যাংকিং অভিজ্ঞতা আদান প্রদান করতে পারবে। যে কোন প্রয়োজনে একে অন‍্যের পাশে থাকতে পারবে। এলাকার মানুষের প্রয়োজনে দ্বায়বদ্ধতার যায়গা থেকে পাশে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!