1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচর বাজারে প্রশাসনের অভিযান,৩ ক্রেতাসহ ২০ জনকে জরিমানা,একটি দোকান বন্ধ ঘোষনা

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০, ৪.২৩ পিএম
  • ২০২৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় ও সরকারি বিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় শিবচর উপজেলা প্রশাসনের অভিযানে শিবচর বাজারে ২০ জন ক্রেতা- বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিধি-নিষেধ কার্যকর করতে শিবচর পৌরবাজারের খলিফাপট্টি,মেইনরোড ও একাত্তর রোডের বেশ কিছু দোকানে  শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে  অভিযান পরিচালনা করা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানে অতিরিক্ত ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া,হাত ধোয়ার স্যানিটাইজার ব্যবহার না করানোর জন্য ১৭ জন বিক্রেতা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ জন ক্রেতাকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও বাজারের মেইনরোডের পঁচা সু নামের দোকানটি ঈদ পর্যন্ত বন্ধ ঘোষনা করা।

এ সময় ইউএনও সকলকে ভীড় এড়িয়ে চলার এবং বাইরে অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকার পরামর্শ দেন।

এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এছাড়াও সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।

অন্যায় ও দূর্নীতির খবর শিবচরনিউজ২৪.কমকে জানিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!