1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর বাজারে অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮.৪১ পিএম
  • ৯৫০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর পৌর মার্কেট ও চক বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। এসময় নানা অনিয়মের কারনে ৫ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার(২২ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.রিয়াজুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

জানা গেছে, দুপুরে শিবচর পৌর মার্কেট ও চক বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালতের যৌথ টিম। এসময় সরকার অনুমতি ব্যতীত বিদেশী পন্য বিক্রি, দোকানে মূল্য তালিকা না থাকা এবং পন্যের প্যাকেটে উৎপাদন তারিখ না থাকার দায়ে ৫ দোকানে জরিমানা করা হয়। এদের মধ্যে বিসমিল্লাহ কসমেটিকস ২ হাজার, রুমানা কসমেটিকস ২ হাজার, মহাদেব স্টোর ১ হাজার, আদর স্টোর ৩ হাজার এবং কালাম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন,’
আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দোকানে সরকার অনুমতি বিহীন বিদেশী পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা এবং উৎপাদিত মূল্য না থাকায় ৫ টি দোকানে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!