1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫.২২ পিএম
  • ১৪৬৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজান সরদার(৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

শুক্রবার(৭ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিজান সরদার উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি এলাকার মৃত লুৎফর শিকদারের ছেলে।

জানা গেছে, ওই এলাকায় নানা বাড়িতে থেকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতো শিশুটি। ওই বাড়ির পাশেই অভিযুক্ত মিজান সরদারের একটি পোড়া মবিল পরিশোধনের দোকানঘর রয়েছে। সে অবৈধ ভাবে পোড়া মবিল পরিশোধন করে বিক্রির সাথে জড়িত। বৃহস্পতিবার দিবাগত রাতে শিশুটিকে কৌশলে দোকানের ভেতর নিয়ে বেঁধে ফেলে ধর্ষণ করে। ভোরে শিশুটির পরিবার তাকে উদ্ধার করে। এর আগেই লোকজনের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় মিজান।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সকালে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। শিশুটির মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মামলার পরেই তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্তকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,’আমরা তাৎক্ষনাত অভিযুক্তকে গ্রেফতার করি। ওই ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়ভাবেও নানা অভিযোগ পেয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!