1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ৬০৮ জন কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও চেক বিতরন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১.২১ এএম
  • ১১৬০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর নিউজ২৪ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় “প্রধানমন্ত্রী শেখ!হাসিনা উপহার, প্রতি ইঞ্চি জমির ব্যবহার” এ শ্লোগানকে সামনে রেখে ‘বসতবাড়ির আঙিনায় সবজি চাষ’ নামে কর্মসূচি আওতায় শিবচরে ১৯ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও চেক বিতরন করা হয়

সোমবার (২২ জুন) দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান শিবচরে ১৯ টি ইউনিয়নের ৩২ জন করে মোট ৬০৮ জন কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও চেক বিতরন করেন।

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ‘বসতবাড়ির আঙিনায় সবজি চাষ’ কর্মসূচির আওতায় এক শতক জমির উপর কালীকাপড় পদ্ধতিতে সবজি চাষ কর্মসুচি হাতে নিয়েছে সরকার।তারই আওতায় শিবচরে প্রতি ইউনিয়ন থেকে ৩২ জন কৃষককে নির্বাচন করে করে মোট ৬০৮ জন কৃষকের তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে সবজি বীজ (গিমা কলমি শাক, লাল শাক, পুই শাক, ঢেঁড়স,চাল কুমড়া,বরবটি,বেগুন,মরিচ,লাউ) বীজ বিতরণ ও জৈব ও অৈজব সার,বেড়া তৈরী ও পরিচর্যার জন্য ১৯৩৫ টাকার নগদ চেক বিতরন করেন।

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় জানান, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিষমুক্ত সবজি ও পুষ্টি চাহিদা পূরণের জন্য এই কর্মসূচি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় শিবচরে নির্বাচিত ৬০৮ জন কৃষকের মাঝে সবজি বীজ ও চেক বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, এ পদ্ধতিতে বার মাস সবজি চাষ করা হবে। সকল কার্যক্রম মনিটরিং, পরামর্শ সহায়তা দেবে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম রাকিবুল হাসান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এতে সাধারন কৃষকেরা বিষমুক্ত সবজির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

এসময় মাদরবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ,শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগন উপষ্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!