1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ৪ টি চোরাই গরুসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ২.২৫ পিএম
  • ৯১১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে চুরি হওয়া ৪ টি গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ আগষ্ট) ভোরে মাদারীপুর সদর থানার শ্রীনদী এলাকা থেকে গরুসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড এর আলমদস্তার এলাকার আবুল মুন্সীর ছেলে ইসারত মুন্সী(২৮) এবং সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের থানতলী এলাকার মৃত আনোয়ার খানের ছেলে রাকিব খান(৩২)।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর এলাকার আনছার মাতুব্বর এবং ফারুক চৌধুরীর গোয়ালঘর থেকে গাভীসহ চারটি গরু চুরি করে চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। আশেপাশের হাট-বাজারে খোঁজা-খুঁজি করে গরুর সন্ধান করতে না পেরে সোমবার শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক মিয়া সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শিবচর শ্রীনদী এলাকা থেকে গরুসহ দুইজনকে গ্রেফতার করে। গরু চুরির পর দূর-দূরান্তের হাট-বাজারে নিয়ে এই সকল গরু বিক্রি করে থাকে এই চোরচক্র।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘গরু চুরির অভিযোগ পাওয়ার পরই আমাদের পুলিশের টিম মাঠে নামে। এবং আমরা গরুসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। শিবচর থেকে এই গরু চুরি করে জেলার অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করছিল এই চোরচক্র। এরা ইতোপূর্বে আরও গরু চুরি করেছিল এই উপজেলা থেকে। এদের সাথে আরও সদস্য রয়েছে। আমরা চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!