1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ৩ হাজার মানুষের জন্য মাংস-খিচুড়ির আয়োজন করলেন আর্জেন্টিনার সমর্থক

  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮.৩৮ পিএম
  • ৮৩১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। অলিগলিতে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের নানা আয়োজন।খেলা দেখার পাশাপাশি চলছে খাওয়া দাওয়ার প্রতিযোগিতা।তাই খেলা উপলক্ষে
মাদারীপুর জেলার শিবচর প্রায় তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন করেছে এক সমর্থক।

রোববার (১৮ ডিসেম্বর)সন্ধ্যা থেকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় শুরু হয়েছে গরু জবাইসহ রান্নার কার্যক্রম।

এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে কুতুবপুর ইউনিয়নের সমাজসেবক মোঃ মাসুদুর রহমান দুলাল বেপারী বিশাল এ আয়োজনটি করছেন।এদিকে রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাটি দেখার জন্য সাহেব বাজার মাঠে দেয়া হয়েছে বড় পর্দা। পাশেই চলছে রান্নার আয়োজন। স্থানীয় দুই হাজার যুবকসহ আশেপাশে কাদিরপুর কাঠালবাড়ি ও জাজিরা উপজেলার সেনেরচর ও নাওডোবা ইউনিয়ন থেকে অনেক সমর্থক এসেছেন বলে জানা যায়।

স্থানীয় যুবক মনির হোসেন বলেন,খেলা শুরু থেকেই এই মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন হত।আজ আমাদের এলাকার বড় ভাই আমাদের খেলা দেখা উপলক্ষে এ আয়োজন করেছে।ভাইকে অনেক ধন্যবাদ।

স্থানীয় সাংবাদিক বিএম হায়দার আলী বলেন,আমাদের এলাকার প্রায় ২ হাজার যুবক আর্জেনটির সাপোর্ট করে।তাদের পক্ষ থেকে মাসুদুর রহমান ভাই একটি গরু ক্রয় করছেন।রাতে সবাইকে তিনি খিচুড়ি খাওয়াবেন।

এসময় মোঃ মাসুদুর রহমান দুলাল বেপারী বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণিপেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন। তিন হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খেলা শেষে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবো।

তিনি আরও বলেন, এ আয়োজনে খরচ হচ্ছে দুই লক্ষ টাকা। টাকা কোন বিষয় নয়, সবাই মিলে আনন্দ উপভোগ করবো। আমরা আশাবাদী আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!