1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ৩৩ বছর ধরে আলমারীতে রাখা গ্রেনেডটি ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ৭৮৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ৩৩ বছর ধরে আলমারীতে রাখা গ্রেনেডটি ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে শিবচর থানার সামনের একটি পরিত্যক্ত জায়গায় তিনফুট গর্ত করে এটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে যোগ দেয় রাজধানী ঢাকা থেকে বিশেষজ্ঞরা।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের ঘরের আলমারীর ভেতর থেকে উদ্ধার করা হয় দুই ইঞ্চির একটি গ্রেনেড। পরে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সালের দিকে জয়নাল আবেদিনের বাবা জহের উদ্দিন মুন্সী (বর্তমানে মৃত) পুকুর খনন করতে গিয়ে পান গ্রেনেডটি। পরে এটি খেলনা মনে করে রেখে দেন ঘরের আলমারীতে। প্রায়ই জয়নালের ছেলে জোবায়ের মুন্সী (১৫) এটি দিয়ে খেলার কাজে ব্যবহার করতো। পরে জোবায়ের তার মামাবাড়ি গিয়ে মামা বাবু মোল্লার সাথে তামিল সিনেমা দেখার সময় একটি দৃশ্যে গ্রেনেড দেখতে পায়। এ সময় ওই কিশোর মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে গত ০৩ জুলাই রাতেই জয়নালের বাড়ি থেকে উদ্ধার করা হয় গ্রেনেডটি। এটি উদ্ধারের পর আদালতকে অবগত করে থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে ঢাকা থেকে বিশেষজ্ঞ বোম ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেডটিকে ধ্বংস করে। এতে কারই কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!