1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৯.৫৪ পিএম
  • ৭৮০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

মাদারীপুরের শিবচরে ঋণ খেলাপির দায়ে ২ চেয়ারম্যানসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিনে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ।

বাদ পড়া প্রার্থীরা হলেন উপজেলার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী আবদুস সালাম মোড়ল, একই ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের সাধারন সদস্য মোঃ ওয়াদুত মৃধা ও ৭ নং ওয়ার্ডের সদস্য সুমিত্রা দে। সন্ন্যাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন,একই ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য (২) নার্গীস আক্তার ও ভদ্রাসন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পলি রানী ঘোষ।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঋণ খেলাপির দায়ে তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তারা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভদ্রাসন,সন্ন্যাসীরচর ও উমেদপুর ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!