1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যদের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৪২ পিএম
  • ১৩০০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি, মাদারীপুরঃ

মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম ফকির(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য। এবং মাগুরখন্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ সেড়ে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে তোফাজ্জল ফকির বলেন,’ ইউনিয়ন পরিষদে কাজ শেষে আব্বা বাড়ি ফিরার জন্য একটি ভ্যানে উঠতে গেলে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন বলেন,’খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!