1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে সুজির প্যাকেট হাতে দিয়ে এক নারীর স্বর্ণ, টাকা ও মোবাইল নিয়ে উধাও প্রতারক!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫.৫২ পিএম
  • ৮০৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে একটি সুজির প্যাকেট হাতে ধরিয়ে রোজিনা আক্তার(২৯) নামের এক নারীর কাছ থেকে কৌশলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

মঙ্গলবার(১৯ মার্চ) দুপুরে শিবচর পৌর মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

ভুক্তভোগী জানায়, মঙ্গলবার দুপুরের দিকে রোজিনা আক্তার শিবচর সদর রাস্তা দিয়ে পৌর মার্কেটের দিকে যাচ্ছিলেন। পৌর মার্কেটের কাছাকাছি এলে দু’জন লোক ওই নারীর গতিরোধ করে নাম পরিচয় জানতে চায়। এবং হাটতে হাটতে পৌর মার্কেটের নিচে আসে। এসময় ওই লোকের হাতে থাকা সুজির প্যাকেটের মতো একটি প্যাকেট ওই নারীর হাতে দিলে মুহুর্তেই অস্বাভাবিক আচরন করেন তিনি। সাথে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন তুলে দেন প্রতারকদের হাতে।
প্রতারকচক্র পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সম্বিত ফিরে পান তিনি।

ভুক্তভোগী রোজিনা আক্তার বলেন,’সুজির প্যাকেটের মতো একটি প্যাকেট অনেকটা জোর করে আমার হাতে ধরিয়ে দেয় দুজন লোক। তখন আমার স্বাভাবিক সেন্স হারিয়ে যায়। পরে দেখি আমার একজোড়া কানের দুল, স্বর্ণের চেইন, নগদ ১১ হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সুব্রত গোলদার জানান,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্যাকেট দেখিয়ে ওই নারীকে কোন কিছুর লোভে ফেলে প্রতারকচক্র ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!