1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তি শুরু

  • প্রকাশিত : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৪.০২ পিএম
  • ১০৩১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,”শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আজ আমাদের বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের উপস্থিতি ও অভিভাবকদের সমুক্ষে এই কার্যক্রম শুরু হয়।আমরা শতভাগ নিরপেক্ষতার সহিত এই কার্যক্রম শুরু করেছি।আশাকরি শতভাগ নিরপেক্ষতার মধ্যই আমরা এ কাজ শেষ করবো।”

 

মাদারীপুরে শিবচরে শেখ ফজিলাতুন্নেছা বালিকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয় পরে দুপুরের দিকে ফলাফল ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজর আসাদুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের অফিস সুত্রে জানা যায়,২০২২ শিক্ষা বর্ষের জন্য ২৮১ টি ভর্তি আবেদন ফরম বিক্রি হয়।এবার লটারির মাধ্যমে তিনটি শাখায় ২২০ জনকে ভর্তির জন্য বাছাই করা হয়।

নুশরাত নামের এক শিক্ষার্থী বলেন, আমার স্বপ্ন ছিল এই স্কুলে পড়াশুনার করার। আজ আমি লটারির মাধ্যমে উত্তীর্ণ হয়েছি। আমার খুব আনন্দ লাগছে আমি এই প্রতিষ্ঠানে পড়তে পারব।

সুমাইয়া নামের এক শিক্ষার্থীর বাবা লুৎফর রহমান বলেন, আজকে বিদ্যালয়ে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । এতে আমরা সকল অবিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,”শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আজ আমাদের বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের উপস্থিতি ও অভিভাবকদের সমুক্ষে এই কার্যক্রম শুরু হয়।আমরা শতভাগ নিরপেক্ষতার সহিত এই কার্যক্রম শুরু করেছি।আশাকরি শতভাগ নিরপেক্ষতার মধ্যই আমরা এ কাজ শেষ করবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!