1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে শশুর বা‌ড়ির কাঁঠাল গা‌ছে ঝুলছিলো জামাইয়ের মরদেহ

  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ২.৫৯ পিএম
  • ৬৮৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে শ্বশুর বাড়ির কাঁঠাল গাছ থেকে নাইম হোসেন সাইম(৩২) নামের এক ব‌্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

সোমবার(২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে।।
গতকাল (রবিবার) রাতে সে তার শ্বশুর মজিবর শিকদারের বাড়িতে এসেছিল।

স্থানীয় ও শিবচর থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে সরকারের চর এলাকার মজিবর শিকদারের বাড়ির কাঁঠাল গাছের সাথে মরদেহ ঝুলতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। নিহত যুবক নাইমের দ্বিতীয় স্ত্রী মজিবর শিকদারের ছোট মেয়ে রুবিয়া আক্তার।

জানা গেছে, পূর্বের বিয়ের কথা গোপন করে দ্বিতীয় স্ত্রী রু‌বিয়া‌কে বি‌য়ে ক‌রে নাইম। প‌রে দ্বিতীয় স্ত্রীর চা‌পে প্রথম স্ত্রী‌কে তালাক দেয় নাইম। এরপর তা‌দের সংসা‌রে বি‌ভিন্ন সময় ক‌লহ লে‌গেই থাক‌তো। বেশ ক‌য়েক মাস পূ‌র্বে পা‌রিবা‌রিক ক‌লহের পর স্ত্রী‌র অসামা‌জিক কর্মকান্ড নি‌য়েও তর্কবিতর্ক সৃষ্টি হয় পরিবারে।

এদিকে গত ১মাস ধ‌রে ব‌নিবনা না হওয়ায় স্বামীর সংসার রে‌খে বাবার বা‌ড়ি‌তে চ‌লে আ‌সে দ্বিতীয় স্ত্রী রুবিয়া। গতকাল রাত ১১টার দিকে ব‌্যবসায়‌ী নাইম তার শশুর বা‌ড়ি শিবচ‌রে ব‌হেরাতলা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের সরকা‌রেরচর আ‌সেন। রাতে ফোনে স্ত্রীকে ঘরের দরজা খুলতে বললে স্ত্রী দরজা না খুলে মোবাইল ফোন বন্ধ করে রাখেন বলে পারিবারিক সূত্রে জারা গেছে।

পরে ভো‌রে পা‌শের বা‌ড়ির লোকজন কাঠাল গা‌ছে মর‌দেহ ঝুল‌তে দে‌খে চিৎকার দি‌লে বা‌ড়ির সবাই‌ এ‌সে দেখ‌তে পান নাই‌মের মর‌দেহ ঝুল‌ছে। এলাকাবাসী পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে সুরতহাল শে‌ষে মাদারীপুর ম‌র্গে প্রেরন ক‌রেন।

শ্বশুর বাড়ির লোকজন এবং স্থানীয়রা ধারণা করছেন,’স্ত্রী রাতে দরজা না খুলায় অভিমান করে আত্মহত্যা করেছে সে।’ তবে এ বিষয়ে স্ত্রী বা তার স্বজনদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহ‌তের মামা এমদাদ হো‌সেন জানান, ‘আমার ভা‌গ্নের সা‌থে দ্বিতীয় স্ত্রীর বি‌য়ের পর থে‌কেই ক‌লোহ লেগে ছিল। রু‌বিয়া আমার ভা‌গ্নে‌কে সবসময় মান‌ষিক যন্ত্রনা দি‌য়ে আস‌ছি‌লো। মৃত‌্যুর সময় স্ত্রী‌কে দা‌য়ী করা একটা চিরকুট পাওয়া গে‌ছে। আমা‌দের ধারনা স্ত্রীর পর‌কিয়ার বিষয় নি‌য়ে তাদের ম‌ধ্যে ক‌লো‌হের জে‌রে এ ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, ‘শশুর বা‌ড়ির কাঠাল গাছ থে‌কে নাইম না‌মে এক ব‌্যক্তির ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি মাদারীপুর ম‌র্গে প্রেরন ক‌রে‌ছি। ময়না তদন্ত শে‌ষে পরবর্তী ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!