1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪.০৭ পিএম
  • ৪৪০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিবচর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল ও উপকরন বিতরণ করা হয়।

সময় বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস কর্মকর্তা মো: আসলাম হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশের মৎস্য উন্নয়নে জেলেদের মাঝে বিভিন্ন সময় অনেক কিছু বিতরন করেন।আজ শিবচর উপজেলার ২০ জন দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। যেনো তারা মা ইলিশ ও জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!