1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু, আহত ৫

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১০.২০ এএম
  • ১০৮১ জন সংবাদটি পড়েছেন।
শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গেলে সাদিউজ্জামান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৫ জন।

আহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী কনা(৪৫), সালমা বেগম(৪৫), নুরজাহান বেগম(৫০), শিমা (৫০) ও গাড়ির চালক(২৫)।

রোববার(৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরগুণা থেকে ঢাকার ধানমন্ডির উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি। শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসার পর গাড়িটি উল্টে সড়কের একপাশে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শিবচর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সোমবার সকালে সড়ক থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি টিম দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন জানান,’গভীর রাতে দূর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। দ্রুতগতির কারনেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরো ৪ সদস্য এবং গাড়ির চালক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!