1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ভেজাল গুড়ের কারখানাসহ তরমুজের দোকানে অভিযান, ২৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫.২৭ পিএম
  • ৫১৫ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে জেলার শিবচরে একটি ভেজাল গুড়ের কারখানাসহ তিনটি তরমুজের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।এসময় তাদের মালিকদের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামে মো: ফজলু খানের বাড়িতে ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়,” দোতারা এলাকায় চিনি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রনে ফজলু খানের বাড়িতে গুড় তৈরী করার অভিযোগে তাকে ২০ হাজার টাকা ও পাঁচ্চর বাজারের তিনটি তরমুজের দোকানে মূল্য তালিকা না টানানোর অভিযোগে তরমুজ ব্যবসায়ী মো: ইউনুস বেপারীকে ২ হাজার টাকা, ব্যবসায়ী কামাল হাওলাদারকে ২ হাজার ও ব্যবসায়ী মো: আলম ফরাজিকে ৩ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।

এসময় মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, গগ শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!