1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে বিশ্বমানের প্রকৌশল গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট নির্মানের লক্ষ্যে স্থান পরিদর্শন

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩, ১.০৪ পিএম
  • ৯৩৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে দেশের প্রকৌশলীদের দক্ষ ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে দেশে প্রথমবারের প্রকৌশলী গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট নির্মানের লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার(২৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে শিবচর উপজেলা সন্ন্যাসীর চর ইউনিয়ন দৌলতপুর এলাকায় রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শন করেন তারা।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য ,প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরন হিসেবে দাঁড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি, যে সকল পেশাদাররা কাজ করে তাদের প্রশিক্ষনের প্রয়োজন আছে। প্রশিক্ষনের সাথে গবেষনা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, ‘চিফ হুইপ মহোদয় প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের কোলাহল থেকে একটু দুরে। অথচ দিনে যাওয়া আসা করতে কোন প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোন গবেষনা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো। এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয় সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষনা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষনা করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!