1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০২ পিএম
  • ৭০১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে তোতা হাওলাদার(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত তোতা হাওলাদার ওই এলাকার মাইন উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির কাজের জন্য আনা বালু ঢেকে রাখতে বাড়ির পাশে যান তোতা হাওলাদার। পাশেই একটি গ্যারেজে চার্জ দেয়া হতো ইজিবাইক ও ভ্যান। কাজ করার এক ফাঁকে গ্যারেজের টিনের বেড়ার সাথে স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা মো. সুজন হাওলাদার বলেন,’আমার কাকা বৃষ্টির সময় বালু ঢাকতে বাড়ির পাশে যায়। ওখানেই গ্যারেজের টিনের সাথে আমরা তাকে মিশে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করেছে। আমি তাকে ধরতেই আমিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ি। পরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কাকাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন বলেন,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি মর্মান্তিক ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!