1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে বানিজ্য মেলার নামে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৩৭ পিএম
  • ৬২২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে পৌর বাণিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবীতে স্থানীয় বাহাদুরপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান এর নেতৃত্বে
মানববন্ধন করেছে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।

রোববার(৪ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা স্মারকলিপি প্রদান করেন।এসময় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিও প্রদান করেন তারা।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিবচর পৌর এলাকার দাদা ভাই উপশহরে পৌর বাণিজ্য মেলা শুরু হয়। মেলায় সার্কাস, জুয়ার পাশাপাশি অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে
বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের আয়োজনে বিক্ষোভ র‌্যালি বের হয় শিবচর সামসুল উলুম কওমি মাদ্রাসা থেকে। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি দেন তারা। সেখানে এক মানববন্ধনও করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,’শিবচরে বানিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধ করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এই জুয়া আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা তা হতে দিতে পারি না।

এসময় বাহাদুরপুর দরবার শরীফের পীর আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, ‘বানিজ্য মেলার নামে জুয়া,সার্কাস, অশ্লীলতা চলছে। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু। এগুলো
চলতে থাকলে পরীক্ষার্থীদের পড়াশুনার ক্ষতিসহ
যুব সমাজের বড় ক্ষতি। এগুলো বন্ধের দাবি জানাই।’

তিনি আরও বলেন,’আমরা ইউএনও এর মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছি যেন আজকের মধ্যেই জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!