1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ফুফু বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৭.৪৭ পিএম
  • ৭৭৮ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল হাওলাদার(১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় তার দুই বন্ধু জাহিদ মুন্সী (১৫) ও আকরাম বেপারী (১৫) আহত হয়েছে।

শনিবার(২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের জিনারগেট এলাকা শিবচর- বাংলাবাজার ঘাট আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল হাওলাদার কাদিরপুর ইউনিয়নের সিকিম আলী মাদবর কান্দি গ্রামের নান্দু হাওলাদারের ছেলে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

আহত জাহিদ মুন্সি ওই এলাকার দেলোয়ার মুন্সি ছেলে ও আকরাম একই এলাকার ইস্কান্দার বেপারী ছেলে।তারা সবাই একই শ্রেনির ছাত্র।

জানা গেছে, শনিবার দুপুরে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে দুই বন্ধুসহ মোটরসাইকেলে নিজ বাড়ি একই উপজেলার কাদিরপুর ফিরছিল নাজমুল, তার বন্ধু জাহিদ ও আকরাম। দ্বিতীয়খন্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় আসলে দ্রুত গতির কারনে মোটরসাইকেলটি মাইল ফলক পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়৷ নাজমুল, জাহিদ ও আকরাম গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জাহিদ বলেন, ‘দ্রুত গতির কারনে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!