1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ১২০৫ জন সংবাদটি পড়েছেন।

নাজমুল হোসেন লাবলু, শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জান্নাত
আক্তার (১২) নামের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হদু মোল্লার কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জান্নাত আক্তার ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বাবুল মোল্লার মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, জান্নাত কিছু দিন যাবত মানষিক সমস্যায় ভুগতে ছিলেন।আজ দুপুরের বাড়ির সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলতে থাকে।পরে বাড়ির লোকজন বিষয়টি দেখে দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক মাইনুল ইসলাম মাহিম বলেন,শিশুটিকে হাসপাতালে আনার পর আমরা পরীক্ষা করে দেখেছি।এখানে আনার আগেই তার মৃত্যু হয়।’

শিবচর থানার উপপরিদর্শক পরিমল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!