1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৪.২০ পিএম
  • ৯৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

রোববার(২৩ জুলাই) দিনগত মধ্যরাতে উপজেলার কাঁঠালবাড়ী চার নং ফেরিঘাট সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, ধারালো ছেনদা, লোহার তৈরী ছোরা, স্টিলের পাতের কুড়াল, এসএস পাইপ, লোহার রড, স্টিলের স্লাইরেঞ্জ জব্দ করে পুলিশ।

শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত সদস্য গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহাবুবুল ইসলাম(৪০), মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার জসলদিয়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আবুল কালাম কাজী(৩৩), মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের জুলহাস বেপারী কান্দি গ্রামের জিলু হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার(৩৬), একই এলাকার সাহেব আলী বেপারী কান্দি গ্রামের সুরুজ হাওলাদারের ছেলে সুখচান হাওলাদার(১৯), কাঠালবাড়ী জুলহাস বেপারী কান্দি গ্রামের আরব আলী হাওলাদারের ছেলে আকাশ ওরফে আরিফ হাওলাদার(৩০) ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের টুকু বেপারীর ছেলে মশিউর বেপারী(৩০)। এছাড়াও
আরও ৪ আসামী পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,’গোপন সংবাদের ভিত্তি আমরা জানতে পারি শিবচর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় ডাকাতের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্রসহ শিবচরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যায়। পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ৬ ডাকাত সদস্যকে আটকে সক্ষম হয়। এসময় ডাকাতি করার জন্য একটি ভ্যানে নিচে মোটা কাপড় দিয়ে পর্দা বানিয়ে সেখানে দেশীয় অস্ত্রগুলো রাখে। পুলিশ ভ্যানের তলানিতে তল্লাশি করে দেশীয় অস্ত্রগুলো জব্দ করে। গ্রেফতারকৃতদের নামে বেশকয়েকটি জেলায় ডাকাতির মামলাও রয়েছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আনিসুর রহমান জানান, ‘ডাকাতির প্রস্তুতিকালে ৬সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!