1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিকেএসপির খেলোয়াড়ের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩.২০ পিএম
  • ১১৫২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপু) প্রতিনিধিঃ

শিবচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি(২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(১৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল।

রাব্বি গাছি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে। সে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক শ্রেনির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাব্বির জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

রাব্বির পরিবার জানান,’ক্রিকেট খেলার প্রতি প্রবর ঝোঁক ছিল রাব্বির। ২০২৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়স ভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সাথে।

স্থানীয়রা জানান,’ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন,’আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই!’

রাব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন,গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু জ্বর হলে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।রাতে সে মারা গেছে।

এদিকে বুধবার দুপুর ২ টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!