1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে কেবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় আর্জেন্টিনার ম্যাচ দেখতে ব্যর্থ হলো গ্রামের অসংখ্য দর্শক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯.০০ পিএম
  • ৮৫৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় অসংখ্য দর্শক প্রিয় দলের খেলা দেখতে ব্যর্থ হয়েছে।

টেলিভিশনের সামনে বসে সংযোগ আশার অপেক্ষায় থেকে পরে মোবাইলে খেলা দেখার চেষ্টা করছেন ফুটবল প্রেমীরা। এদিকে সংযোগের ত্রুটি খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে ক্যাবল অপারেটর। তবে এই সময় ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারন মানুষ।

জানা গেছে, মঙ্গলবার(২২ নভেম্বর) বিকেল ৪ টায় আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা শুরু হয়। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলা দেখা নিয়ে সর্বত্রই সকাল থেকে নানা আয়োজন। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করার পাশাপাশি ঘরে ঘরে ছিল খেলা দেখার আয়োজন। তবে বিকেল সাড়ে তিনটার পর শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের অসংখ্য গ্রাহকদের ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানা গেছে। শিবচর সদর থেকে আড়িয়াল খাঁ নদী পার হয়ে ক্যাবলের যে সংযোগ এ এলাকায় এসেছে ওই সংযোগের সকল গ্রাহক টেলিভিশনে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। উপায় না পেয়ে অনেকে মোবাইলে খেলা দেখার চেষ্টা করছেন বলে জানা গেছে।

মো.জনি নামের এক যুবক জানান,’ডিস সংযোগ না থাকায় মন খারাপ হয়ে আছে। আর্জেন্টিনার খেলা অথচ ডিস নাই। এটা কোন কথা হলো! এখন মোবাইলের ছোট্ট স্ক্রীনে দেখার চেষ্টা করছি।’

নাজমুল হক নামের উৎরাইল এলাকার আরেক যুবক জানান,’খেলা দেখা নিয়ে সকাল থেকেই উদ্দীপনা। বিশেষ করে আর্জেন্টিনার খেলার প্রতি মানুষের আগ্রহ বেশি। ডিস সংযোগ না থাকায় মোবাইল দিয়ে অনেকে দেখার চেষ্টা করছি।’

জানতে চাইলে স্থানীয় ক্যাবল অপারেটর মজিবর ঢালী জানান,’হঠাৎ করেই বিকেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের কর্মীরা ত্রুটি সাড়াতে কাজ করে যাচ্ছে। যান্ত্রিক এই ত্রুটি অপ্রত্যাশিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!