1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে কারখানায় অভিযান, বিপুল পরিমান অনুমোদনহীন স্যালাইনসহ ভেজাল খাদ্যপন্য জব্দ, আটক ১

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ৭১৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল খাদ্যপন্য জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিএসটিআই এর অনুমোদিত কিছু পন্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝালমুড়ি, চিপস্, তেতুলের চাটনীসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো কারখানাটিতে।

সোমবার(১৯ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ ও শিবচর থানা পুলিশের একটি দল উপজেলার বন্দরখোলা এলাকায় পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ লি. নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজালপন্য জব্দ এবং সাদ্দাম মাতুব্বর নামের ১ ব্যক্তিকে আটক করে।

আটকৃকত সাদ্দাম হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার আসলাম মাতুব্বরের ছেলে। সে কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতো। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালায় বন্দরখোলা এলাকার পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায়। এসময় অনুমোদনহীন ২শত ২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআই এর অনুমোদনহীন তেতুলের চাটনী, ঝালমুড়ি, চিপস্, নোংরা পরিবেশে তৈরিকৃত ৮ ড্রাম মটরভাজা, পন্য বাজারজাত করণের মোড়ক এবং স্যালাইন তৈরির নানান উপকরণ জব্দ করা হয়। ভেজাল এসকল খাদ্যপন্য রাতের আঁধারে মোড়কীকরণ করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করতো।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন,’গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপন্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমান ভেজাল খাদ্যপন্য জব্দ করা হয়েছে। এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দাম মাতুব্বর(২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান বলেন,’এখানে অনুমোদিত কিছু পন্যের সাথে অনুমোদনহীন পন্য উৎপাদন করে বাজারজাত করে আসছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ এবং শিবচর থানা থেকে আমরা এখানে আসি। কারখানাটি ঘুরে দেখি অনুমোদনহীন বিপুল পরিমান খাবার স্যালাইন তৈরি করছে। এছাড়াও নোংরা পরিবেশে এবং অনুমোদনহীন খাদ্য পন্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত। এরা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এসকল পন্য উৎপাদন করে স্থানীয়ভাবে বাজারজাত করতো। বিপুল পরিমান এসকল ভেজাল খাদ্যপন্য জব্দ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!