1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে করোনায় নতুন করে আক্রান্ত দুই নারীসহ আইসোলেশনে ৬ জন

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৮.১৯ এএম
  • ১৮২৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্ক:

মাদারীপুরের শিবচের করোনায় দুই নারী নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা একই পরিবারের তিনজনের শরীরে আবারো করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই পরিবারের চারজনকে শুক্রবার ভোরে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল)  মাদারীপুরের সির্ভিল সার্জন মো. সফিকুল ইসলাম।এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শিবচের নতুন করে করোনায় আক্রান্ত হওয়া দুই নারী মধ্যে  একজন ছাত্রী। অপরজন হলেন  গৃহিনী। তার বয়স ৩০ বছর। তাঁরা দুজনই শিবচর পৌরসভার বাসিন্দা।
জানা য়ায় গত ৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে ওই দুই নারীর করোনা টেষ্ট ‘পজেটিভ’ প্রতিবেদন আইইডিসিআর থেকে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌচ্ছালে ভোর রাতেই তাদের শিবচর থেকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এছাড়াও একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারো করোনাভাইরাস শনাক্ত হওয়ায় একই পরিবারের চারজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালিফেরত যুবকের স্ত্রী, দুই সন্তান। এর আগে গত ৬ এপ্রিল ওই ইতালি ফেরত যুবকের শশুর, শাশুরি ও এক বন্ধুকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের শরীরেও দ্বিতীয় বার করোনা শনাক্ত হয়। বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ জনকে রাখা হয়েছে। এঁরা সবাই শিবচর উপজেলার বাসিন্দা।

সির্ভিল সার্জন কার্যালয়েল নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘ইতালিফেরত যুবকের স্ত্রী, দুই সন্তান, শশুর ও তার বন্ধুর শরীরে করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ। তার শাশুরি ও ওই ইতালি ফেরত যুবক নিজেও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এখন। আজ ভোরে ওই ইতালি ফেরত যুবকসহ তার স্ত্রী, দুই সন্তানকে আইসোলেশন ওয়ার্ডে আনা হয়। এর আগে গত ৫ তারিখ তার শশুর, শাশুরি ও বন্ধুকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। করোনায় আক্রান্ত হয়ে ওই ইতালি ফেরত যুবকের বাবা মারা যান। শিবচরে করোনায় এটাই প্রথম মৃত্যু। তবে ওই ইতালি ফেরত যুবক ও তার শাশুরির শরীরের এখনো নেগেটিভ রিপোর্ট রয়েছে। যেহেতু তারা একই পরিবারের সদস্য তাই তাদের সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

জানতে চাইলে মাদারীপুর সির্ভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, আইসোলেশনে ওয়ার্ডে আসা নতুন দুজন নারীর শরীরে করোনায় পজেটিভ। এছাড়াও একই পরিবারের আরো ৪ জনের মধ্যে একজন ছাড়া সবাই করোনায় ‘পজেটিভ’। নতুন দুজন কাদের সংস্পর্শে এসেছে তা এখনো জানা যায়নি।

 

অন্যায় ও দূর্নীতির  বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!