1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ৭৭৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর রহিমউদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টা থেকে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো: সেলিম মিয়া, পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য সেলিম মাদবর, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য মো: হালিম রাঢ়ি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য চৌধুরী ইমন,মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদবরেরচর ও পাঁচ্চর ইউনিয়নের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, পুরাতন ও বর্তমান শিক্ষার্থীসহ অন্যন্নরা।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!