1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে এবার করোনায় আক্রান্ত হলেন সেই মাংস বিক্রেতার শ্যালক

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২০, ৪.৫০ পিএম
  • ১৩৫৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

শিবচরে গোপনে দাফনকৃত ঢাকার সেই মাংস বিক্রেতার শ্যালক করোনা ভাইরাসে
আক্রান্ত হয়েছেন। এর আগে ওই ব্যক্তির পরিবারের তিন সদস্য আক্রান্ত
হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে পৌছালো ২৫-এ।
শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, এই পরিবারের এক সদস্য
মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন
করা হয়। গত ৩০ এপ্রিল ওই ব্যক্তির করোনা সনাক্তের খবর জানতে পেরে উপজেলা
প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি বিশোষায়িত লকডাউন ঘোষণা করে এবং পরিবারের
সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। গত বুধবার ওই পরিবারের
তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। আজ রোববার ওই
ব্যক্তির শ্যালকের (৩৮) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে এ পর্যন্ত
শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৬ জন
সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।
মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তির
বাড়ি শিবচর উপজেলায়। তাকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!