1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৫.০৮ পিএম
  • ৮১৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।তবে বাসের
বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। শুক্রবার(২০ জানুয়ারি) বিকেল তিনটার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌছায়। এসময় বাসের চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুণ ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

যাত্রী অঞ্জনা সরকার বলেন,’বাসের সমস্যা হলে আমরা যাত্রীরা সবাই বাস থেকে নেমে রাস্তায় দাঁড়াই। এরপর হঠাৎ করেই বাসে আগুন ধরে যায়। বাসের বক্সে রাখা আমাদের মালামাল, ব্যাগ সব কিছু পুড়ে গেছে।’

শিবচর হাইওয়ে থানায় উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, সকাল ১০ টার দিকে পটুয়াখালীর পাথর ঘাটা থেকে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়।বাসটি ওই স্থানে আসলে হঠাৎ বাসের পেছনের দিকে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়।পরে আমরা ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি।”

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুনুর রশিদ খান বলেন,খবর পেয়ে আমরা সেখানে যাই।পরে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করি।তবে কেউ হতাহত হয়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
আবু নাঈম মো.মোফাজ্জেল হক বলেন, ‘অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। ইঞ্জিনে ত্রুটি থেকে এ অগ্নিকান্ড বলে ধারণা করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!