1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-ট্রাক সং*ঘ-র্ষে আ*হ*ত ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১.৩৯ পিএম
  • ৪৯৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরে এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ডভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝিনাইদহের সদর উপজেলার পবোয়াটি গ্রমের শফিউল্লার ছেলে শাহীন আহমেদ (৩৮), গোপালগঞ্জের মুকসুদপুরের ভাটিয়াপাড়ার সুরুজ আলীর ছেলে জামান (৪৩), চট্টগ্রামের প্রদীপ চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী (২২), এবং পিকআপ ড্রাইভার সুমন আহমেদ (৩০)

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বর পাড় হচ্ছিল একটি কাভার্ডভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী মালবাহী ট্রাকটি সড়কে উল্টে যায়। এতে আহত হয় চালক ও হেলফারসহ ৪ জন। আহতদের উদ্ধার করে প্রথমে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসক। দুর্ঘটনার পর কিছুসময় যানবাহন চলাচল ব্যহত হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!