1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪.০৩ পিএম
  • ৮১৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

ওই ইউপি চেয়ারম্যানের নাম সরাব উদ্দিন মাতুবর (৬৫)।সে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের শিরুয়াইল এলাকার এচাহাক মাতুব্বরের ছেলে ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অভিযোগ সুত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকইর এলাকার ছালাম মোল্লা ও তার ভাইয়ের ১ একর সতের শতাংশ চাষের জমি গত কয়েকদিন ধরে দখল করে।এঘটনায় ভুক্তভোগী ছালাম মোল্লা ও তার চাচাতো ভাই সাহেবালী মোল্লা বাধা দিলে তাদের অকথ্য ভাসায় গালাগালি করে।একপর্যায়ে তাদের মারপিটও করেন।পরে তাদের খুন করার হুমকি প্রদান করেন।এদিক গত ১ সপ্তাহ ধরে সেই জমিতে রাতের আধারে চেয়ারম্যান সরাব উদ্দিন মাতুব্বরসহ আরো কয়েকজন ভেকু দিয়ে মাটি তুলে জোরপূর্বক দখল করেছেন।পরে শিবচর থানা পুলিশের উপপরিদর্শক রেনুকা ইয়াছমীন ঘটনাস্থলে গেলেও সরাব উদ্দিন মাতুব্বর সেখানে উপস্থিত হননি।

অভিযোগের বিষয়ে জানতে ইউপির চেয়ারম্যান সরাব উদ্দিন মাতুব্বর এর ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয় সুত্রে জানায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিবচর উপজেলা সন্নাসীর চর এলাকা হৃদয় হোসেন শিহাব হত্যা মামলার এজাহার ভুক্ত ২৪ নং আসামী এই ইউপি চেয়ারম্যান।তিনি অপরিচিত কারো ফোন রিসিভ করেন না।তবে দিনেন বেলায় আত্মগোপন থাকলেও রাতের আধারে তার উপস্থিতি এই মাটি কাটা হয় বলে বাদী জানান।

শিবচর থানার উপপরিদর্শক রেনুকা ইয়াছমীন বলেন,আমরা অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি।সেখানে চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!