1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের ওপর হামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১.১৭ পিএম
  • ৮৭৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেরানীবাট এলাকায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

আহত ইউপি চেয়ারম্যানের নাম আতিকুর রহমান মাদবর। তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া আহত বাকি দুইজন হলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগি সোহরাব হাওলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেরানীবাট এলাকায় শিবচর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বাচ্চু খলিফার বাড়িতে রাজনৈতিক আলাপ করছিলেন চেয়ারম্যান আতিকুর রহমান মাদবরসহ অনেকেই । আলোচনা শেষে আতিকুর মাদবর মুঠোফোনে কথা বলতে বলতে ওই বাসা থেকে বের হয় শিবচর- মাদারীপুর আঞ্চলিক  সড়কে ওপর দাঁড়ায়। এ সময় আতিক ও তার সহযোগিদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগি সোহরাব হাওলাদার গুরতর আহত হয়। চেয়ারম্যান ও তার সহযোগিদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় পরে পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অরিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আতিক মাদবরকে একাধিকবার কল দিলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তার ভাই রায়হান মাদবর মুঠোফোনে বলেন, ‘আমার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। চেয়ারম্যানের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। এর চেয়ে আপাতত কিছু বলার অবস্থা নেই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার মুঠোফোনে বলেন, চেয়ারম্যানসহ তার সহযোগির ওপর হামলা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকের নাম আমরা পেয়েছি। তবে কে বা কেন এই হামলা চালানো হযেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশ এই ঘটনা তদন্ত করছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!