1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৫০২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার ২টি ও বগুড়ার ১টি হত্যা মামলায় মাদারীপুরের শিবচরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে এজাহারভুক্ত আসামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা আতিক মাদবরকে। মাদারীপুর জেলা ডিবি পুলিশ মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক আতিক মাদবর। এসময় মাদারীপুর জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিক মাদবর এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সজীব মাদবর মুঠোফোনে বলেন, চেয়ারম্যান পরিষদে বসে কাজ করছিল। তখন ডিবি পুলিশের ৩ জন এসে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করার কথা বলে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা আতিক মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!