1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে এইচএসসির ফলাফলে তলানিতে নুর-ই-আলম চৌধুরী কলেজ, পাস করলো ২ জন শিবচরে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে রিজিয়া বেগম মহিলা কলেজ শিবচরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স”

শিবচরে ইউএনও’র ঝটিকা অভিযান,মুহূর্তেই বাজার বন্ধ! তিন ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০, ১০.৩৪ পিএম
  • ১৬৫৯ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

সরকারি নিষেধাজ্ঞা না মেনে দোকানপাট খোলা রাখায় ও প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম নিয়ন্ত্রনে উপজেলার চান্দেরচর, ভদ্রাসন, দ্বিতীয়খন্ড ও কাদিরপুর এলাকার কয়েকটি বাজার ও গ্রাম-গঞ্জে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। এসময় তাকে দেখে পুরো বাজার ক্ষনিকের মধ্যই বন্ধ হয়ে যায়।কেউ দোকানের সাটার লাগিয়ে দৌড়াতে থাকে কেউবা আবার সাটার নামিয়ে দোকানের মধ্য পালানোর চেষ্টা করে।এসময় চান্দেরচর বাজারে ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ১২ টা থেকে ২ ঘন্টা ব্যাপি উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার,ভদ্রাসন বাজার, দ্বিতীয়খন্ড নদীরপাড় বাজার ও কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়সহ গ্রাম-গঞ্জে এ অভিযান চালানো হয়।

:

এ সময় চান্দেরচর বাজারের মার্সেল শোরুমের মালিক রাজ্জাক মোল্লাকে ১৫ হাজার টাকা, ফাতেমা সুজ এর মালিক সোহাগ মাদবরকে ১০ হাজার টাকা,ও সিকদার গার্মেন্টস এর মালিক রাসেল শিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, চলমান করোনাভাইরাস আতঙ্কে অস্থির বাজার মনিটরিং করার জন্য সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন কোনো স্থানে জনসমাগম না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!