1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.৩২ পিএম
  • ৯৬২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:
‎মাদারীপুররের শিবচরে ঐতিহ্যবাহী আশরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ছাত্র পরিষদ গঠন করা হয়েছে। এতে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুফতি আজিজুল হক শেখ সাদী কে সভাপতি ও শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
‎বৃহস্পতিবার সকালে নণ‎আরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের পূর্নমিলন অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা করা হয়।

‎পূর্নমিলন অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন। ইসলামী সংগীত পরিবেশন করেন ‎হাফেজ ফরিদ আহমদ। অতঃপর স্মৃতিচারন মূলক হৃদয় স্পর্শ করা বক্তব্য পেশ করেন। হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ নেয়ামত উল্লাহ, মুফতি আজিজুল হক শেখ সাদী, মাওলানা আবুল বাশার ফরায়েজী, মোঃ শাহাদাৎ হোসেন মুন্না, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মহসিন উদ্দিন,খোকন মুন্সী,মোঃ শহিদুল ইসলাম বিপ্লব,মুফতি রাকিব হাসান ওসমান, ‎মুফতি মোঃ হাবিবুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান,সাংবাদিক আব্দুল কাইয়ুম,কারী মামুনুর রশিদ,মাওলানা ইয়াকুব কামাল, মুফতি লিয়াকত হোসাইন, শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান, মাওলানা মুক্তাদির,হাফেজ ফরিদ আহমাদ, মোঃ শহিদুল ইসলাম, কাজী সেরাজুল ইসলাম, মৌলভী বেলায়েত হোসেন ‎,মোঃ আসাদুজ্জামান, হাফেজ মাওলানা খলিলুর রহমান,মাওলানা আরব আলী,মাওলানা ফজলুল করিম সহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মাওলানা আকরাম হোসাইন,বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন,‎মাওলানা শাহ আলম তালুকদার, ‎মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান, ‎সাবেক ওস্তাদ মাওলানা আব্দুল মালেক।

‎পুনর্মিলনী অনুষ্ঠানে আশরাফুল মাদারেসের শত শত সাবেক ছাত্র ও ওস্তাদরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এরপর সকলে জোহরের নামাজ আদায় করে অত্র মাদ্রাসার সাবেক বড় হুজুর মরহুম মাওলানা আব্দুর রশিদ রহ; এর কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!