1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে অতিরিক্ত দামে পন্য বিক্রয় করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৫.১৫ পিএম
  • ৯১২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে ধার্য্যকৃত মূল্যের চেয়ে বেশি দাম পন্য বিক্রয় করায় দুই ব্যবসায় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার(২৩ আগস্ট) দুপুরে পৌরবাজারের শুভ রাইস এজেন্সী ও মেসার্স মাতৃভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জানা গেছে, পৌর বাজারের দোকানে অধিক দাম খাদ্যপন্য বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে একটি টিম। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে ক্রেতাদের নিকট বাড়তি দামে পন্য বিক্রয়ের সত্যতা মেলে। পরে উভয় দোকানিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,’আমরা জেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য বিক্রয়ের সত্যতা পেলে ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!