1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৪.১৬ পিএম
  • ৮৪১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দা এলাকায় পদ্মানদীতে গোসল করতে নেমে মো.আরাফাত(৯) ও আব্দুর রহিম(১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিঁখোজের একদিন পর শুক্রবার(১২ আগস্ট) সকালে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নেন চরচান্দা এলাকার পদ্মানদীতে গোসল করতে নামে ৭ শিশু। এসময় স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরী নিয়ে তল্লাশী চালায় নৌপুলিশ। এসময় শিবচর ফায়ার সার্ভিস সদস্যরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাত নামের শিশুটির মরদেহ উদ্ধার হলেও শিশু আব্দুর রহিম নিঁখোজ থাকে। শুক্রবার সকালে নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দিলে
ঘটনাস্থলে গিয়ে নদী থেকে আব্দুর রহিমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহিম চরচান্দ্রা গ্রামের আবুল মাদবরের ছেলে ও আরাফাত একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে। তারা উভয়ই চরচান্দ্রা এলাকার একটি মাদরাসার ছাত্র ছিল।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গোসল করতে গিয়ে বাল্ক হেড থেকে শিশুরা লাফিয়ে পানিতে পড়ছিল। তবে স্রোতের টানে দুই শিশু বাল্কহেডের নিচে চলে যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নিঁখোজের একদিন পরে শুক্রবার সকালে শিশু আব্দুর রহিমের মরদেহ ভেসে উঠে পদ্মায়।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.শাহানুর আলী বলেন,’স্থানীয় ডুবুরী নিয়ে নৌপুলিশের সদস্যরা তল্লাশী চালিয়ে বৃহস্পতিবার এক শিশুর মরদেহ উদ্ধার করা। এবং শুক্রবার সকালে আরেক শিশুর মরদেহ নদীতে ভেসে উঠে। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এক সঙ্গে স্থানীয় সাত শিশু নদীতে গোসল করতে নামে। তবে স্রোতের টানে দুই শিশু তলিয়ে গেলে তাদের মৃত্যু হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!