1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১২

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মে, ২০২২, ১২.১১ পিএম
  • ৮৭০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার(১৩ মে) সকাল দশটার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।শিবচর হাইওয়ে পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে বাসদুটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানা যায়, মাদারীপুর থেকে শিবচরে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস পাঁচ্চর বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামে। এ সময় বাংলাবাজার ঘাটগামী মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের অপর একটি বাস পেছন থেকে সার্বিক পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দিলে গাড়ির কাঁচ ভেঙে অনেকেরই চোখে-মুখে লাগে। অনেকের মাথায় আঘাত লাগে।এতে উভয় বাসেরই ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় আহতদের।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফুল আলম বলেন,’খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। যাত্রী নামানোর সময় অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। মারাত্মকভাবে কেউ আহত হয়নি। যারা আহত ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাস দুটি পুলিশি হেফাজতে আছে।’

পাচ্চর রয়েল হাসপাতালে ব্যাবস্থাপক জগদীশ চন্দ্র বলেন সকালে দুই বাসের সংঘর্ষের ঘটনায় আহত ৮/৯ জন যাত্রী এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই।৮/৯ জন রোগী এসেছিলো। পরে তারা সকলেই চলে গেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন বলেন,সকাল সাড়ে নয়টার দিকে দূর্ঘটনাটি ঘটলে আমরা সেখানে যাই।সাত জন সামান্য আহত হয়েছে।গাড়ি দুইটি আমাদের থানায় রয়েছে।রোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!