1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সাথে বাসের ধাক্কা, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩, ৮.২০ পিএম
  • ৫৯২ জন সংবাদটি পড়েছেন।

শিবচন( মাদারীপুর) প্রতিনিধি

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে একটি কাভার্ড ভ্যানের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগলে বাসটির সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ৩ যাত্রী আহত হয়। বাসের গতি কিছুটা কম থাকায় অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সন্যারসীরচর এলাকায় এক্সপ্রেসওয়ের ট্রমা সেন্টার সংলগ্ন সড়কের দক্ষিণাঞ্চলগামী লেনে কুরিয়ারের একটি কাভার্ড ভ্যানের সামনের অংশে ভেঙে পড়ে সড়কে। ওই সময় পেছনে থাকা গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দূমড়ে-মুচড়ে যায়।এসময় আহত হয় বাসের ৩ যাত্রি।পরে স্থানীয় লোকজন ও শিবচর ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুভ বদ্দি নামে স্থানীয় এক কলেজ ছাত্র জানান,’কাভার্ডভ্যানটির সাথে বাসের ধাক্কা লাগে। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাসের গতি কম থাকায় বড় ধরনের হতাহত থেকে রক্ষা পায় যাত্রীরা।’

জাবের হোসেন নামে এক কলেজ ছাত্র জানান,আমরা দুপুরে ওখান দিয়ে আসতে ছিলাম হঠাৎ এই ঘটনা।পরে ওখানে যাই। বাসের সামনের দিকের ২ জন যাত্রী আর হেলপার আহত হয়েছে। তবে বাসের হেলপার অনেক আঘাত পেয়েছে।যাত্রীরা নেমে অন্য গাড়িতে চলে গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আমিনুল ইসলাম জানান,’বুধবার দুপুরে দূর্ঘটনাটি ঘটে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। কয়েকজন আহত হলেও মারাত্মক নয়। সড়ক থেকে তাৎক্ষনিক দূর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবকি হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!