1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ, সম্পাদক সাজ্জাদ

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬.৫০ পিএম
  • ৮৯২ জন সংবাদটি পড়েছেন।

সালাউদ্দিন রুপম,শরিয়তপুর 

দেশের প্রাচীন বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদের ১৫ তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিকাশ মন্ডল সভাপতি ও জি কে সাজ্জাদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তারা পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন তপন বাড়ৈ।

শুক্রবার ( ৮ নভেম্বর) বিকেলে কমিটির দপ্তর সম্পাদক অর্ক ভাওয়ালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদের ১৫ তম সম্মেলনের উদ্ভোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাট্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথ পাঠ করিয়েছেন বাংলাদশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাকিল আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক বরকত উল্লাহ জয়, কোষাধ্যক্ষ উমি রাণী দাস, দপ্তর সম্পাদক অর্ক ভাওয়াল, শিক্ষা ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম ফাহিম, স্কুল  ছাত্র বিষয়ক সম্পাদক রিয়া রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বুলন, সাংস্কৃতিক সম্পাদক সুপন শীল, সদস্য সাইফ রুদাদ, নাইম হোসেন, বাঁধন ঘোষ, ফৌজিয়া সালমা হৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!