1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১.১৮ পিএম
  • ১৫১৩ জন সংবাদটি পড়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিদার কান্দি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন বলেন, কানাডা প্রবাসী আতাউর রহমান খান দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায়দের জন্য কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষ যাতে এই প্রচন্ড শীতে কষ্ট না পায় এর জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ অব্যহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবার ও নারীদের সাবলম্বী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। বিশেষ অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারাইলাইসড রোগীদের চিকিৎসা ও তাদের সন্তানদের পড়াশোনা এবং কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!