1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাষ্ট্রপতির ভাষনের উপর এবারের আলোচনায় বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে– স্পিকার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.১২ পিএম
  • ৫১৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :-

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৩০শে জানুয়ারী সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ওই দিন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। এবং তিনি ভাষণ দান করেছিলেন। আমাদের জাতীয় সংসদে সরকারীদলের সদস্যরা আছেন। বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আছেন। কয়েকটি পলিটিক্যাল পার্টির একজন করে সদস্যরা আছেন। কাজেই আমরা আশা করছি যে, রাষ্ট্রপতির ভাষনের উপর এবারের আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলবে । এবং আমরা একটি কার্যকর দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করছি।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারী) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিকেলে মাদারীপুরের শিবচরে আসেন। শিবচরের দত্তপাড়া জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরীর পিতা সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন। সেখান থেকে শিবচর উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী একথা বলেন তিনি।একই সাথে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি লিটন ও হুইপরাও এই সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!