1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে ৩৮ কেজি গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৭.৪৭ এএম
  • ৮৭৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারিপুরের রাজৈর বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রী ও তাদের সহযোগিকে আটক করেছে র‌্যাব-০৮। এ সময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ঘোষলাকান্দি গ্রামের মৃত অহিদ বেপারীর ছেলে আল আমিন বেপারী (৩৪) ও তার স্ত্রী লায়লা বেগম (৩০) এবং তাদের সহযোগি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় এলাকার বিরেন বৈদ্যের ছেলে বিবেক বৈদ্য (৪০)।শনিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব-৮ মাদারিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার কে এম শাইখ আকতার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ঘোষলাকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে গাঁজা মজুদ রেখে বিক্রি করে আসছে এমন খবরের ভিত্তিকে অভিযান পরিচালনা করা হয়।
সেখান থেকে হাতেনাতে আল আমিন বেপারী, তার স্ত্রী লায়লা বেগম ও তাদের সহযোগি বিবেক বৈদ্যকে আটক করা হয়। পরে তল্লাসী চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ মাদারিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গাঁজাবিক্রির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।
এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল এবং ৩টি সীমকার্ড জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!