1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

রাজৈরে বাসের ধাক্কায় ভ্যানের তিনযাত্রী নিহত

  • প্রকাশিত : বুধবার, ৪ মে, ২০২২, ১০.১৩ পিএম
  • ৭৭৭ জন সংবাদটি পড়েছেন।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিনযাত্রী নিহত হয়েছে। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় আসলে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিনযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোপাশের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশকয়েকজন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলফার পালিয়ে গেলেও তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!