1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৫০ পিএম
  • ৭৯৪ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার রাজন্দ্রী দ্বারাদিয়া এলাকার একটি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশি কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ভাটরা এলাকার মৃত কালাম চৌকিদারের ছেলে শামীম চৌকিদার (৩২), কারিকরপাড়া এলাকার মজিবর শেখের ছেলে সবুজ শেখ (৩৫), ননীক্ষীর এলাকার মৃত বারেক মোল্লার ছেলে সিরাজ মোল্লা (৩৮) এবং রাজৈর উপজেলার নয়াকান্দি সুইচগেট এলাকার মজিবর শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৪০)।

শুক্রবার দুপুর জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থানা পুলিশের একটি দল রাজন্দ্রী দ্বারাদিয়া এলাকার অভিযান চালায়। এ সময় ওই এলাকার রাজৈর-ইশিবপুর সড়কের পাশের একটি মেহেগনী গাছের বাগানের ভেতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক, শাবল, রামদা, কাটার, সেলাই রেঞ্জসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ভাস্কর সাহা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ী, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশ বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা করেছেন। এরপর আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!