1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো ১ জনের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৭.০৬ এএম
  • ৮৬৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আফনানের (১১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে সে মারা যায়।

নিহত আফনান মোল্লা উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে ও স্থানীয়
আল হেরা ইসলামী একাডেমি এর তৃতীয় শ্রেণির ছাত্র।
এরআগে বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে শংকরদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুন বিক্রির জন্য বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন ৩ বেলুন বিক্রেতা। এসময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ২ বেলুন বিক্রেতার পা উড়ে যায় ও ঘটনাস্থলে থাকা আরো ১ বেলুন বিক্রেতাসহ আফনান গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এর মধ্যে আহত এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। পরে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আফনানকে ঢাকায় পাঠানো হয়।পরে সেখানে রাতে মারা যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান
সকালে ঘটনাস্থলেই একজন মারা গেছে। রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা এবিষয়ে তদন্ত করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!