1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও’র উদ্যোগে ত্রাণ বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০, ৪.১৭ পিএম
  • ১৩৩৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

মাদারীপুরে সদর হাসপাতালের (আরএমও) ডাক্তার অখিল সরকারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনিল চন্দ্র সরকার স্মৃতি ফাউন্ডেশন’এর পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয় এ ত্রাণ সামগ্রী। এর মধ্যে প্রত্যেক পরিবারকে চাল ৫ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ১ কেজি ডাল ও সাবান দেয়া হয়। করোনা ভাইরাসের দুঃসময়ে বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
ত্রাণ বিতরণের উপস্থিত ছিলেন প্রয়াত অনিল চন্দ্র সরকার’র স্ত্রী দিপ্তি রানী সরকার, মাদারীপুর জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট যতিন চন্দ্র সরকার, বাংলাদেশ টেলিযোগাযোগ ও কোম্পানী লিমিটেড’এর (বিটিসিএল) মাদারীপুর জেলার সহকারী ম্যানেজার ইঞ্জিনিয়ার অপূর্ব সরকারসহ এলাকার গণ্যমান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!