1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুর শহরের ওষুধের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট।

  • প্রকাশিত : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৯.১১ পিএম
  • ৫৭৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার সন্ধ্যায় শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে শহরের কলেজ রোড এলাকার সিনহা ফার্মেসীতে গ্রাম্য ডাক্তার ও সত্ত্বাধিকারী আলী আজম সরদার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন। এ সময় প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আলী আজম সরদার অনুপস্থিত থাকেন। পরে ফার্মেসীটি সীলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরই প্রতিবাদে শহরের সব ওষুদের দোকান বন্ধ করে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। কলেজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় তারা, ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপহরণ দাবী করেন। পাশাপাশি বার বার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ীদের জরিমানা ও হয়রানি বন্ধের দাবী জানান।
জেলার এক ওষুধ ব্যবসায়ী বলেন, ‘আমরা তো অবৈধ ব্যবসা করি না। আমরা ট্যাক্স দেই। আমরা সবাই মিলে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রশাসন যদি আমাদের সঙ্গে বসে একটা সুষ্ঠ সমাধান করে তাহলেই আমরা আবার ব্যবসা শুরু করব।’

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান অভিযোগ করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের নামে বার বার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ীদের জরিমানা ও হয়রানি করছে। এ অভিযান বন্ধ করা না হলে, অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। দোকান বন্ধ থাকায় জরুরি ওষুধ কিনতে না পেরে চরম বিপাকে পড়েন রোগীর স্বজনরা।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন জানান, সিভিল সার্জণ অফিস থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আলী আজম সরদার না থাকায় ফার্মেসীটি সীলগালা করে দোকানের চাবি বনিক সমিতির কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!