1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

সড়ক কেড়ে নিলো দুই চাচাতো ভাইয়ের প্রান

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২, ১১.১২ এএম
  • ১০৪১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর নাঈম (১৫)ও জনি (১৬) নিহত হয়েছেন ।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।তবে আজ সকাল ৭ টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত জনি ফরাজী সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে ও স্থানীয় জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং নিহত নাঈম ফরাজী একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে ও একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে ব্যাডমিল্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে এক বন্ধুকে মিয়ারচর এলাকায় পৌঁছে দেয় জনি ও নাঈম। পরে সেখান থেকে ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে যায়। এতে গুরুতর আহত হয় দুই শিক্ষার্থী। প্রথমে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেয়া হলে দুজনেই শুক্রবার সকালে মারা যায়। এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইলমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!